WIKI KOLKATA

SIR ফর্ম নিয়ে সব প্রশ্নের উত্তর: ভোটার লিস্ট ভিত্তিক ধাপে ধাপে নির্দেশিকা

13.32K খবরে কলকাতা 3 months ago

অরুনাংশু ব্যানার্জি: SIR ফর্ম fill-up নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকায় Wiki Kolkata নিয়ে এলো আজকের এই প্রতিবেদন:

প্রসঙ্গত জানিয়ে রাখি এই, যে আমরা আমাদের এই প্রতিবেদনে সব মিলিয়ে দুটি আলাদা-আলাদা বিষয় নিয়ে আলোচনা রাখছি:

বিষয় ১)
২০০২
সালে আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন অবং আপনার নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিলো।

বিষয় ২)
২০০২ সালে আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন না, তাই আপনার নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিলো না, কিন্তু আপনার অভিভাবকের নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিলো। এই দুইয়ের বাইরের বিষয় এই প্রতিবেদনে থাকছে না।

বিষয় ১)
১। সর্ব প্রথম কাজ হল আপনি আপনার জেলার নাম অনুযায়ী নিচে দেওয়া লিঙ্ক ভিজিট করুন, এরপর আপনার বিধান সভা ক্ষেত্রের নম্বর (AC No.) অনুযায়ী  আপনার বিধান সভা ক্ষেত্রের (AC Name) নামে ক্লিক করুন।

1Coochbeharhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/1
2Jalpaigurihttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/2
3Darjeelinghttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/3
4Uttar Dinajpurhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/4
5Dakshin Dinajpurhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/5
6Maldahttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/6
7Murshidabadhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/7
8Nadiahttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/8
9North 24 Parganashttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/9
10South 24 Parganashttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/10
11Kolkata NWhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/11
12Kolkata NEhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/12
13Kolkata SOUTHhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/13
14Howrahhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/14
15Hooghlyhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/15
16Purba Medinipurhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/16
17Paschim Medinipurhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/17
18Puruliahttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/18
19Bankurahttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/19
20Burdwanhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/20
21Birbhumhttps://ceowestbengal.wb.gov.in/Roll_ac/21


২। পরবর্তী পেজে আপনাকে খুঁজতে হবে আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নং ও নাম (Polling Station Name) – তারপর সেই সারির শেষের দিকে Final Roll-এ ক্লিক করে captcha information fill করুণ ও ২০০২ সালের ভোটার লিস্টের PDF ফাইল ডাউনলোড করুন।

৩। এই সদ্য ডাউনলোড করা PDF ফাইলে পেয়ে যাবেন আপনার নাম, আপনার অভিভাবকের নাম ও আপনার এপিক নম্বর

8। এরপর আপনার গণনার ফর্ম fill-up করুণ সেই তথ্য লিখে, ঠিক যেমনটা আছে আপনার ডাউনলোড করা PDF ফাইলে।

৫। বর্তমানে যদি আপনার অভিভাবক জীবিত না থাকেন তাহলে সেই ক্ষেত্রে অভিভাবকের নাম লিখবেন, কিন্তু এপিক নম্বর এর জায়গা খালি রাখবেন।

৬।গণনার ফর্মের উপরের অংশ (ছবিতে দেওয়া রইল) আপনি খুব সহজেই fill-up করতে পারবেন, আপনার ডাউনলোড করা PDF ফাইল দেখে।

৭। ফর্মের নীচের অংশের দুই ভাগ। যেহেতু ২০০২ সালে আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন অবং আপনার নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিলো, অতয়েব আপনি শুধুমাত্র ফর্মের বাম দিক fillup করবেন। ডান দিকের অংশ খালি রাখবেন।

৮। এই বাম দিকেরও সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন আপনার ডাউনলোড করা PDF ফাইলে।

৯। ফর্মের উপরে নির্দিষ্ট বাক্সে আপনার নতুন পাসপোর্ট সাইজ ফটো লাগাতে ভুলবেন না।
১০। ফর্মের নীচের অংশে নির্বাচকের সাক্ষর লেখার উপরের সাদা জায়গায় সই করুন।

এই একই তথ্য আপনি আপনার ফর্মের দ্বিতীয় কপিটাতেও fill-up করবেন, এবং BLO-র কাছে জমা হবে একটি কপি ও অন্যটি আপনি যত্ন করে রেখে দেবেন নিজের কাছে। দুই কপিতেই BLO-র সই ও রাবার স্ট্যাম্প থাকবে।


বিষয় ২)
১। সর্ব প্রথম কাজ হল আপনি আপনার জেলার নাম অনুযায়ী উপরে দেওয়া লিঙ্ক ভিজিট করুন, এরপর আপনার অভিভাবকের বিধান সভা ক্ষেত্রের নম্বর (AC No.) অনুযায়ী আপনার অভিভাবকের বিধান সভা ক্ষেত্রের (AC Name) নামে ক্লিক করুন।

২। পরবর্তী পেজে আপনাকে খুঁজতে হবে আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নং ও নাম (Polling Station Name) – তারপর সেই সারির শেষের দিকে Final Roll-এ ক্লিক করে captcha information fill করুণ ও ২০০২ সালের ভোটার লিস্টের PDF ফাইল ডাউনলোড করুন।

৩। এই সদ্য ডাউনলোড করা PDF ফাইলে পেয়ে যাবেন আপনার অভিভাবকের নাম ও আপনার অভিভাবকের এপিক নম্বর

8। এরপর আপনার গণনার ফর্ম fill-up করুণ সেই তথ্য লিখে, ঠিক যেমনটা আছে আপনার ডাউনলোড করা PDF ফাইলে।

৫। বর্তমানে যদি আপনার অভিভাবক জীবিত না থাকেন তাহলে সেই ক্ষেত্রে অভিভাবকের নাম লিখবেন, কিন্তু এপিক নম্বর এর জায়গা খালি রাখবেন।

৬।গণনার ফর্মের উপরের অংশ (ছবিতে দেওয়া রইল) আপনি খুব সহজেই fill-up করতে পারবেন, আপনার ডাউনলোড করা PDF ফাইল দেখে।


৭। ফর্মের নীচের অংশের দুই ভাগ। যেহেতু ২০০২ সালে আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন না, তাই আপনার নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিলো না, কিন্তু আপনার অভিভাবকের নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিলো। অতয়েব আপনি শুধুমাত্র ফর্মের ডান দিক fill-up করবেন। বাম দিকের অংশ খালি রাখবেন।

৮। এই ডান দিকেরও সমস্ত তথ্য (আপনার অভিভাবকের তথ্য ) আপনি পেয়ে যাবেন আপনার ডাউনলোড করা PDF ফাইলে।

৯। ফর্মের উপরে নির্দিষ্ট বাক্সে আপনার নতুন পাসপোর্ট সাইজ ফটো লাগাতে ভুলবেন না।

১০। ফর্মের নীচের অংশে নির্বাচকের সাক্ষর লেখার উপরের সাদা জায়গায় সই করুন।

এই একই তথ্য আপনি আপনার ফর্মের দ্বিতীয় কপিটাতেও fillup করবেন, এবং BLO-র কাছে জমা হবে একটি কপি ও অন্যটি আপনি যত্ন করে রেখে দেবেন নিজের কাছে। দুই কপিতেই BLO-র সই ও রাবার স্ট্যাম্প থাকবে।

All Images Captured by : Supriyo Chakraborty | Owned by Wiki Kolkata

Latest Update