ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- ভালোবাসা কি শুধু একটি দিনের জন্য? নাকি প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারিতে সে নতুন করে ক্যামেরার ফ্রেমে ধরা দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আলোচনায় এসেছে এক বিশেষ শুট। গোলাপি আলো, নরম আবহ, চোখে চোখ রাখা মুহূর্ত সব মিলিয়ে এই শুট শুধু রোমান্স নয়, বরং সময়ের প্রেমকেই তুলে ধরেছে ভিন্ন ভাষায়। যেখানে ভালোবাসা কেবল কার্ড আর ফুলে সীমাবদ্ধ নয়, বরং গল্প, অনুভূতি আর বাস্তবতার মিশেলে তৈরি এক দৃশ্যকাব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ঝড় তুলেছে এই ভ্যালেন্টাইন ডে শুট, যা তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সের মানুষের মন ছুঁয়ে গেছে। প্রেমের দিনে এই ভিজ্যুয়াল আখ্যান কি বদলে দেবে ভালোবাসা দেখার দৃষ্টিভঙ্গি? সম্প্রীতি ভালোবাসার শহর কলকাতার বুকে রিয়া দে ও স্বপ্ন গাইন-এর তথাবোধনে অনুষ্ঠিত হয়ে গেল এমনি এক শুটের।

মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন ঋত্বিকা রায়, সুপ্রিয়া ব্যানার্জি, দেবলীনা পাল, বর্ষা সাহা, রিপ্তা দে, অঙ্কিতা ঘোষাল, জয়শ্রী কোনার,অংশু শাও, সুইটি সিং, শ্রুতি সিং, রানী দাস, সোয়েটা সিং, রিন্টু দাস ও প্রত্যুষা মন্ডল। প্রসাধনি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ময়না মন্ডল, স্বাতী ব্যানার্জী, অপর্ণা বিশ্বাস, অনিমা খাতুন, রোশনি গিরি, প্রতিমা বিশ্বাস, জয়ন্তী দাস, মনামী মান্না পাল, পায়েল হেলা,প্রিয়াঙ্কা বোস ও ঝর্ণা পাশি। সব মিলিয়ে এই ভ্যালেন্টাইন ডে শুট প্রমাণ করে দিল—ভালোবাসা কোনো একদিনের উৎসব নয়, বরং প্রতিদিনের অনুভব। ক্যামেরার ফ্রেমে ধরা পড়া প্রতিটি মুহূর্ত যেন হৃদয়ের গভীরে জমে থাকা আবেগের প্রতিচ্ছবি। আলো, রঙ, অভিব্যক্তি আর মানুষের আন্তরিকতায় গড়ে ওঠা এই ভিজ্যুয়াল আখ্যান প্রেমকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিল। কলকাতার বুকে জন্ম নেওয়া এই শুট স্মরণ করিয়ে দিল, ভালোবাসা তখনই বেঁচে থাকে, যখন তা অনুভূতি হয়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে।

